গোয়াইনঘাটে বিএনপি নেতা বশির আহমদের মায়ের ইন্তেকাল, আব্দুল হাকিম চৌধুরীর শোক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

গোয়াইনঘাটে বিএনপি নেতা বশির আহমদের মায়ের ইন্তেকাল, আব্দুল হাকিম চৌধুরীর শোক

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমদের মাতা সিতারা বেগম আজ সোমবার রাত ১০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে উন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৯০ বছর।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় নন্দিরগাঁও জামে সমজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হবে।

বশির আহমদের মাতা সিতারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান।

সোমবার রাতে এক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ এই রত্নগর্ভা মা’কে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন আমীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..