করোনা সতর্কতায় ছাতক থানা পুলিশ কঠোর অবস্থানে

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

করোনা সতর্কতায় ছাতক থানা পুলিশ কঠোর অবস্থানে

ছাতক প্রতিনিধি :: করোনাভাইরাস সতর্কতা ও প্রতিরোধে অযথা বাইরে বের না হওয়া ও বিকেল পাঁচ টার পর ফার্মেসী ব্যতীত সকল প্রকার হাট, বাজার, দোকান-পাট বন্ধ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এর নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের ন্যায় রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ও অফিসারসহ সকল পুলিশ সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতনতা ও জনসমাগম কমানোর লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে বিকাল পাঁচ টার পর উপজেলার সকল বাজারের দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘করোনাভাইরাস সতর্কতায় আমরা প্রতিদিন উপজেলার সকল বাজারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আবার বিকেল পাঁচটার মধ্যে ফার্মেসি ছাড়া যেসকল দোকান খোলা থাকে সেই সকল দোকান বন্ধ করে দিচ্ছি।

তিনি আরও বলেন, করোনাভাইরাস রোধে প্রথম থেকেই আমরা প্রচারণা করছি। সেজন্য আমরা চেষ্টা করেছি প্রতিদিন মানুষকে বুঝিয়ে ঘরে ফেরাতে। তবে বেশিরভাগ মানুষ আমাদের আহবানে সাড়া দিয়েছেন। এজন্য আমাদের একটাই অনুরোধ হচ্ছে আপনারা ঘরে থাকুন এবং পরিষ্কার পরিছন্ন থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন’।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..