সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৮ মার্চ) বেলা ৩টার দিকে নগরীর রায়নগরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহীন ইসলাম (২৫)। তিনি সিলেটের রায়নগর আবাসিক এলাকার মোতাকাব্বির ইসলামের ছেলে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ৩টার দিকে নিজ বাসার সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তার শরীরে দুটি স্ট্যাবিং পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, কী কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা তদন্তের জন্য পুলিশ মাঠে নেমেছে। আশা করি অচিরেই তা উদঘাটিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd