সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: বিদেশ ফেরতদের হোম কোরায়েন্টাইনে থাকার কথা থাকলেও অনেকটা গা ছাড়া ভাব নিয়ে সিলেটের গোয়াইনঘাটের দুই ভারত ফেরত যুবক প্রকাশ্যে হাটবাজারে ঘুরে বেড়াচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সিলেট জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জনস্বার্থে জরুরী নির্দেশনা প্রদানের পর সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়সহ পুলিশের একাধিক টিম উপজেলার হাটবাজারসহ মেঠোপথে সর্বসাধারনের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্য লিফলেট নিয়ে জনগনের দ্বারে দ্বারে ঘুরছেন।
এত কিছুর পরও কোন কিছু তোয়াক্কা না করে প্রকাশ্যে ঘুরছেন ভারত ফেরত দুই যুবক। তারা হলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের আহারকান্দি গ্রামের মাওলানা সামছুল হকের ছেলে হাফিজ নাজিম উদ্দিন, গোয়াইনঘাট বাজারের পুরাতন ষ্ট্যান্ডের হাবীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী ছালিম আহমদ।
সম্প্রতি ভারতে যান ডাক্তার দেখানোর জন্য ভারতে যান তারা। করোনা আতঙ্কের কারণে গত ১৭ মার্চ দেশে ফিরেন ওই দুই যুবক। দেশে ফিরে তারা বেপরোয়া এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছে মতো। তাদের চলাফেরা দেখে বন্ধু-বান্ধবসহ কাছের লোকজনের ভয় হচ্ছে। এই দুই যুবককে নিয়ে আতঙ্কে আছেন তাদের প্রতিবেশিরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই যুবক কোরায়েন্টাইনের বাহিরে রয়েছেন।
বিশ্বজুড়ে বন্ধু প্রতীম দেশগুলোর পেশাজীবিদের দক্ষতা উন্নয়নে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিশেষ প্রকল্প ইন্ডিয়ান টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) শিক্ষা বৃত্তির কোর্স শেষ করে শনিবার দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬ জন সাংবাদিক। কিন্তু ওই তাদের ভারত সফরের বিষয়টি গোপন রেখেছেন।
উল্লেখ্য, সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারী মৃত্যু।রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১টার দিকে মানিকপীর (র.) মাজারের গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd