সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩২টি ভোটকেন্দ্রের ফলাফলে উম্মে কুলসুম স্মৃতি নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট। এই আসনের ৫৯.৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নবী নেওয়াজ ও মেসবাউল হোসেন জানিয়েছেন, একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার চার লাখ ৩৫ হাজার ২১১ জন। ভোট পড়েছে ৫৯.৪ শতাংশ। বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউনুস আলী সরকার। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ৬ মার্চ এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ভোটগ্রহণের দিন ধার্য করা হয় ২১ মার্চ। উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জাসদের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd