সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক:: মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে নির্যাতন, অপমান সইতে না পেরে আত্মাহত্যা করেন মোগলাবাজারের নিরীহ ব্যবসায়ী ছালেহ আহমদ। আত্মহ্যার পূর্বে লিখে যাওয়া চিরকুটে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
এসব ঘটনা উলেখ করে এসএমপির কোতোয়ালী থানার আওতাধীন ঘাসিটুলার আলাউদ্দিন সাজুর পুত্র ইফতে কামরুল হাসান তায়েফকে আসামী করে ও ৪/৫ জনকে অজ্ঞাত করে মোগলাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই মো. কামাল আহমদ। তিনি মোগলাবাজারের হোসেনপুর গ্রামের বাসিন্দা। মামলা নং ১০, (তারিখ: ১৮-৩-২০২০)।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, নগরীর ঘাসিটুলা বেতের বাজারে হামিম ষ্টোর নামে একটি মুদি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ছালেহ আহমদ। কিছুদিন পূর্বে তায়েফ একটি মিথ্যা মামলা দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে সালেহ এর কাছে। এ টাকা দিতে না পারায় গত ১৫ মার্চ রাতে তায়েফ ও তার সহযোগীরা সালেহ কে মারধর করে ও টাকা না দিলে নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয় দেখায়।
চাঁদার টাকা দিতে না পারা, নির্যাতন ও নারী নির্যাতনের মিথ্যা মামলার ভয়ে সালেহ আহমদ আত্মহত্যা করেন বলে মামলায় উলেখ করেন তার ভাই কামাল আহমদ।
মামলার সত্যতা নিশ্চিত করেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আখতার হোসেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd