সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০
ষ্টাফ রিপোর্টার :: গত মঙ্গলবার ১২ মার্চ সন্ধ্যায় সিলেট নগরীর মদিনা মার্কেটের ওলিউর রহমানের পুত্র সাব্বির আহমদ (২০) কে দূর্বত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত সাবিবর একটি থাই এ্যালুমিনিয়ামের ওয়ার্কশপে কাজ করত।
এ ঘটনায় সাব্বিরের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় গত ১৩ ই মার্চ দক্ষিণ সুরমা কলেজের দুই ছাত্রকে গ্রেফতার করে।
গতকাল একই মামলার ইস্যুতে পুলিশ “শাপলা প্রিন্টার”এর স্বত্ত্বাধিকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ শিব্বির আহমদ (৩২) কে তার নিজ বাসা থেকে সকাল ১১ টার সময় বাগবাড়ীস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে।
তিনি বাগবাড়ীর ইয়াওর আহমদের পুত্র। পুলিশের সন্দেহ শিব্বির আহমদ উক্ত হত্যার সাথে জড়িত। অন্যদিকে শিব্বির আহমদ বলেছেন সরকার রাজনৈতিক ফায়দা হাছিলের জন্যই আমাকে গ্রেফতার দেখাচ্ছে।
জালালাবাদ থানার ওসি উকিল উদ্দিন শিব্বির আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd