সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের মোগলাবাজার থানাধীন এলাকা রায়খাইল গ্রামের এক মহিলার কান্ড।নিজের বাড়িতে হামলা- ভাংচুর ও অগ্নিকান্ড করে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৫ মার্চ রায়খাইল গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী সুলতানা তার বাড়িতে এমন নাটক করছেন। এই নারীর এমন নাটক দেখে অবাক স্থানীয় লোকজন সহ এলাকার সালিশ ব্যাক্তিগণ। প্রতিপক্ষকে হয়রানির লক্ষে সুলতানা বাদি হয়ে এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ২১৮/ তারিখ- ০৫.০৩.২০২০ ইং।
সুলতানা প্রতিবেশিদের বাড়ির জমির দখল নিতে পূর্ব থেকে বিরোধ চলিয়ে যাচ্ছেন। সুলতানার হয়রানিতে অতিষ্ট হয়ে উঠেছেন রায়খাইল গ্রামের মৃত হাফিজ মোল্লার ছেলে তজমুল আলী (৪৫) ও ধলা মিয়া।
গত ৫ মার্চ জমি দখল নেওয়ার নিতে যান। এ সময় তারা বাধা প্রদান করেন, সেই সুবাদে ওই নিরীহ লোকদের হয়রানি করার উদ্দেশ্যে থানায় জিডি করছেন। সুলতানা ওই জমির দখল নিতে তজমুল আলী ও ধলা মিয়াসহ সাত জনের নাম উল্লেখ করে থানা একটি সাধারণ ডায়েরি করছেন।
স্থানীয়রা জানান, সুলতানা এলাকার মানুষের কথা না শুনে এই অসহায় লোকদের জমির দখল নিতে উঠেপড়ে লেগেছে। সে কোন কিছুর তোয়াক্কা না করেই জমির দখল নিতে চায়। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শুরু হয় হামলা ও মামলা।
এই নারী কবল মুক্তি পেতে এলাকার শান্তিকামী লোকজন প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd