সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
সিলেট :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কামাল বাজার লালটেকের এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত তুহিদ মিয়া (২২) বাঁচতে চায়। সে কামাল বাজারে লালটেকের হতদরিদ্র মকতার মিয়া ও লায়লা বেগমের ছেলে।
বর্তমানে তুহিদ মিয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।উন্নত চিকিৎসার অভাবে যত দিন যাচ্ছে তুহিদের দেহ ততই ক্ষয় হচ্ছে। এভাবে সময় পার হলে এ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করবে এমন আশঙ্কা করছে ডাক্তার ও তার পরিবার।
উন্নত চিকিৎসার জন্য ও দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তার চিকিৎসার জন্য ৪০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তুহিদের চিকিৎসা বাবদ এতো টাকা কিভাবে জোগার করবে এ নিয়ে চরম হতাশায় ভুগছেন তুহিদের পরিবার । এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। তাই তুহিদকে বাঁচাতে দেশ-বিদেশের স্ব-হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
প্রয়োজনে তুহিদের ছোট ভাই সুবিদের এই মোবাইল নম্বরে 01718775526 (বিকাশ) এর মাধ্যমে সাহায্য পাঠানো যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd