সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক আসামির নাম আরব আলী। তিনি উপজেলার যাত্রাভা গ্রামের নিসার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামী আরব আলীকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd