সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২০
সিলেট :: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস রোগী সনাক্তের বিষয়ে ফেসবুকে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ ধরণের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।
বুধবার (৪ঠা মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে কোন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেটের কোন হাসপাতালে করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ধরণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। সিলেটের জনসাধারণ এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd