নগরীর লালবাজারে আবাসিক হোটেলে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২০

নগরীর লালবাজারে আবাসিক হোটেলে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বন্দর বাজারের একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লালবাজারের লাভলী হোটেলে এ আগুন লাগে। হোটেলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলে অবস্থানকারীরা। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে লাভলী হোটেলের ৪র্থ তলায় হঠাৎ আগুন লাগে। সাথে সাথে হোটেলের অবস্থানকারীরা নিচে নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমান জানা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..