সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদ ও গাজা উদ্ধার। পুলিশ সূত্রে জানা যায় ১০ জানুয়ারী দিবাগত রাত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু জুয়াইরটুল গ্রামের সাহেদ আহমেদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৮টি মদের বোতল ও ১ কে.জি ৮০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে।
সে মৃত হাসন মিয়ার ছেলে বলে জানা যায়। ফোর্সের নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার এসআই আতিকুর রহমান।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার্চ ইনচার্জ শ্যামল বণিক জানান সোর্স এর মাধ্যমে সংবাদ পেয়ে সাথে সাথে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে মদ ও গাজাসহ সাহেদ আহমদকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসি। আটককৃতকে ১১ই জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd