সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
দক্ষিণ সুরমা থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় দক্ষিণ সুরমার নাজিরবাজার ছয়ভাই রেষ্টুরেন্টের পিছনে টিনের ছাপড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, সিলেটের ওসমানীনগরের চিন্তামইন গ্রামের সুদীর চন্দ ধরের ছেলে কালাচান লালধর (৪০), হবিগঞ্জের নবীগঞ্জের সদরঘাট গ্রামের সাজেদ আলীর ছেলে মুহিত মিয়া (২৮), বিশ্বনাথের সাদুগ্রাম এলাকার মো. তোরাব আলীর ছেলে মো. শিপন আহমদ (২৭) এবং দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতিপুর গ্রামের নূর মিয়ার ছেলে শিপন মিয়া (২০)।
পরে এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে আটক জুয়াড়িদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd