সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি সিলেটে করার সিদ্ধান্ত নিয়েছে জেলা জাতীয় মহিলা পার্টি। আগামী ২৩ আগস্ট নগরীর সুবিদবাজারে এ কুলখানির সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় নগরীর সুবিদবাজারে মহিলা পার্টির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তারের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা শাখার আহবায়ক রাবেয়া বেগম, সদস্য সচিব সিপা বেগম, রাশেদা বেগম, মিতু বেগম, কুহিন আক্তার, সিপা আক্তার, তানিয়া বেগম, আছিয়া বেগম, জাহানারা বেগম, নূরজাহান বেগম, আকলিমা বেগম, বিউটি বেগম, হিরুনা বেগম, তসলিমা বেগম, তাসলিমা আক্তার, ফরিদা আক্তার, সেলি আক্তার, কুলসুমা বেগম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd