সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
সিলেট নগরীর টিলাগড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন মির্জা ফেরদৌসি আক্তার জেসমিন নামে এক গৃহিনী। বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশাযোগে শাহপরানে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন বলে জানান।
ছিনতাইয়ের শিকার মির্জা ফেরদৌসি আক্তার জেসমিন এর ভাই ব্যাংক কর্মকর্তা জনি মির্জা জানান, মঙ্গলবার সন্ধ্যার তার বোন একটি সিএনজি অটোরিকশা যোগে লালাদিঘীর পাড় থেকে শাহপরানে তাদের বাসায় আসছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি এমসি কলেজের পেছনের গেইটে আসামাত্র তিনটি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা তাঁর গাড়িটির গতিরোধ করে। এসময় তার বোনের সাথে থাকা ১টি স্যামসাং মোবাইল ও ১টি ট্যাব, টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় সশস্ত্র ছিনতাইকারীরা। এই ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, টিলাগড় এলাকায় একটি ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd