ক্বীন ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সিসিক

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

ক্বীন ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সিসিক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: এবার দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় ১৫/২০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সিসিক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তা ও সরকারী ভূমি দখল করে নগরীতে কোন ধরণের ব্যবসা করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অপরাধ উল্লেখ করে তিনি বলেন- সর্বসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে কোন ধরণের ধর্মীয় প্রতিষ্ঠানও নির্মাণ করা উচিত নয়। রাস্তা বন্ধ করে ব্যবসা করা সকল ধর্মেই অপরাধ।

Manual6 Ad Code

তিনি বলেন, আগে রাস্তা হবে, আর ব্যবসা হবে পরে। তিনি আসন্ন রমজানের আগে নগরীর ২৭টি ওয়ার্ডের কোথাও রাস্তা দখল করে ব্যবসা না করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিসিক কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে রাস্তা দখল করে ব্যবসা সামগ্রী রাখার অপরাধে বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

Manual4 Ad Code

অভিযানে সিসিকের প্যানেল মেয়র -১ ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, উপ সহকারী প্রকৌশলী তামিম আহমদ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিপূল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..