শিক্ষক হত্যার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

শিক্ষক হত্যার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

Manual2 Ad Code

সিলেট :: সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এবং এমসি কলেজের সাবেক শিক্ষার্থী সাইফুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর টিলাগড়ে এমসি কলেজের প্রধান ফটকের সম্মুখে এই মানববন্ধন পালন করেন এমসি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা শিক্ষক সাইফুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের বিচারের মুখোমুখি করা ও তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গতকাল রোববার (৩১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। পেশায় শিক্ষক সাইফুর শহরের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন তিনি। এ হত্যার ঘটনায় গতকাল দুইজনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

এদিকে, আজ সোমবার শিক্ষক সাইফুর হত্যার ঘটনায় তাঁর মা রনিফা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..