সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় নির্বাচনে সিলেট জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের একমাত্র প্রার্থী হিসেবে বিজয় পেয়েছেন গণফোরামের মুকাব্বির খান। তিনি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ৩৮ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এ আসনে বিশ্বনাথ ও ওসমানীনগরের ১২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মুকাব্বির খান পেয়েছেন ৬৯৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৩০৪৪৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের এনামুল হক সর্দার ২০৭৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এই আসনের বর্তমান সাংসদ মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ১৮০৩৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd