দলের বিপদের শেষ ভরসা সিলেট ৪ আসনের প্রার্থী জামান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

দলের বিপদের শেষ ভরসা সিলেট ৪ আসনের প্রার্থী জামান

গোয়াইনঘাট প্রতিনিধি :: এডভোকেট সামসুজ্জামান জামান তিনি কোন মন্ত্রী বা এমপি নন। কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি। নিজের সততা, যোগ্যতা এবং কর্মদক্ষতা দিয়ে পেয়েছেন সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন।

গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জ-জৈন্তাপুরের মানুষের আস্থার প্রতীক, এক আলোকবর্তিকা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। তিনি মন্ত্রী বা এমপি নন সত্য, কিন্তু ক্ষমতার খুব কাছাকাছি থেকে ক্ষমতার অপব্যবহার না করে জনসেবাকে করেছেন জীবনের একমাত্র লক্ষ্য। গায়াইনঘাট,কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর সংসদীয় আসনে অনেক এমপি হয়েছেন কিন্তু তারা জনগণের পাশাপাশি খুব কমই থেকেছেন, নিজের পছন্দের লোক দিয়ে বলয় সৃষ্টি করে কেন্দ্রে থেকেছেন। জনগণ বলয় ভেঙে কাছে যেতে পারে না আর কেউ পৌঁছে গেলে খিটখিটে বদমেজাজী কথাবার্তায় উনার জনমের সাধ মিটে যায়।কিন্তু গোয়াইনঘাট,কোম্পানীগঞ্জ-জৈন্তাপুরে নিপীড়িত, নির্যাতিত রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের ছায়ায় এমপি হতে চান এডভোকেট সামসুজ্জামান জামান।

দলের যে বিপদেই পড়ুক না কেন কাউকে পাশে না পেলেও শেষ ভরসা হিসেবে আছেন এডভোকেট সামসুজ্জামান জামান। তাকে ফোন দিতে কোন সময় জ্ঞান লাগে না, দিন কিংবা রাত যে কোন সময় কল দিলে হাসিমুখে দেন সমাধান, কোন বিরক্তি নেই। অনেকে বলবে হয়ত তিনি এমপি হতে চান তাই এমন মাটিরর মানুষ হয়েছেন, তাতে মন্দ কিসে এমন মানুষই তো জনপ্রতিনিধি হওয়া দরকার বলে মনে করেন সিলেট ৪ আসনের নেতাকর্মী। তিনি দিনরাত, ব্যক্তিগত তহবিল থেকে নেতাকর্মীদের সহযোগীতা করছেন। তৃণমূল নেতাকর্মী এমনকি সাধারণ মানুষও স্বপ্নের জাল বুনছে। মনে প্রাণে চাই কারো সাথে তুলনায় নয় ব্যক্তিগত যোগ্যতায় স্বপ্নের ঠিকানা জাতীয় সংসদে পৌঁছান, অব্যাহত রাখুন জনসেবা। এ প্রত্যাশা করেন স্থানীয় নেতাকর্মী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..