সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সফি কামাল চৌধুরী জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিক্যাল অফিসার।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ-সিলেট সড়কের বিরতিহীনের একটি যাত্রীবাহি বাস হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সদরঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ যাত্রী। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) নজরুল ইসলাম জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd