সিলেট ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩২ সিলেট-৪ আসন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরীকেই প্রার্থী চান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তাকে ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবেও মেনে নিতে রাজি নয় উক্ত আসনের স্থানীয় ৩ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপ কালে তারা বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। তিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের শক্তিশলী প্রার্থীদের সাথে সাথে বার বার প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর উক্ত আসনে অভূতপূর্ব উন্নয়ন সাধন কওে গোয়াইনঘাটসহ অত্র আসনের মানুষের হৃদয়ে আস্থা অর্জনসহ বিশ্বাস স্থাপন করেন। পাশাপাশি সেই থেকে অদ্যাবধি দলের জন্য নিবেদিত প্রাণ নেতা হয়ে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল হাকিম চৌধুরী। স্থানীয় নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন, সংগ্রাম এবং কর্মসূচিতে নিরলসভাবে অংশ গ্রহণসহ নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে আসছেন আব্দুল হাকিম চৌধুরী।
স্থানীয় নেতারা আরো বলেন, আমাদের সিলেট-৪ নির্বাচনী এলাকায়ও বিএনপি, ২০ দল তথা জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থিতদের মধ্যেও সর্বাধিক জনপ্রিয় ও আস্থাভাজন নেতা হলেন আব্দুল হাকিম চৌধুরী।
এমনকি আব্দুল হাকিম ছাড়া অন্য কোন প্রার্থীকে নিয়ে নির্বাচনে জয়লাভ করা স্থানীয় বিএনপির পক্ষে সম্ভব নয় বলে মনে করেন নেতারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd