সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যথাযোগ্য মর্যাদায় গীতাযজ্ঞ, প্রার্থনা, ঐতিহাসিক মিছিল আর ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হিন্দুধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ‘শুভ জন্মাষ্টমী’ উৎসব পালন করা হয়েছে। রোববার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় সোনালী যুব সংঘের আয়োজনে জাফলং পাথর টিলা কালি মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। বেলা ১২ টায় পাথরটিলা কালি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে জাফলংয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান খান আতাই, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাবলু, শ্রী শেরগুল গোসাই, প্রবীন মুরব্বি অনিল সিং, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদ জাফলং শাখার সভাপতি শ্রী অংশু গোসাই রানা, কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিপেন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক সুনিল তুরি, বৃহত্তর মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের আহ্বায়ক কমিটির সদস্য অরুণ গোসাই, সোনালী যুব সংঘের সভাপতি লব গোয়ালা, সাংগঠনিক সম্পাদক নির্মল সিং, গিতা সংঘের সদস্য প্রজেশ তালুকদার প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd