ওসমানী মেডিকেলে আহত সাদেকের পাশে মুহিবুর রহমান মানিক এমপি

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

ওসমানী মেডিকেলে আহত সাদেকের পাশে মুহিবুর রহমান মানিক এমপি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর সন্ত্রাষী হামলা হয় । এসময় সাদেক গুরুতর আহত হন তাকে দেখতে গত বুধবার (১৮ জুলাই) ওসমানী মেডিকেলে ছাতক-দোয়ারা সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ সময় তিনি সাদেকের চিকিৎসার খোজ খবর নেন এবং ন্যাককারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual4 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেলের ৪র্থ শ্রেণীর সভাপতি আব্দল জব্বার ও সিলেট ওসমানী মেডিকেল শাখার বিএনএ এর নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য : গত মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। সভায় কামরান ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

এই সভায় বক্তব্য রাখার সুযোগ না পেয়ে আয়োজকদের উপর ক্ষিপ্ত হন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুজন। সভা শেষে দলীয় নেতৃবৃন্দ সভাস্থল ত্যাগ করার পর দলবল নিয়ে তিনি নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলা চালান। এসময় বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত সভামঞ্চও ভাংচুর করেন তারা।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..