বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে প্রতি বছরের ন্যায় এবারো যুন্-নুরাইন ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সোলাইমান আহমদের অর্থায়নে পবিত্র মাহে মরজান উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজনগর ও নোয়াগাঁও গ্রামের ১২০টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।