জৈন্তাপুরে মসজিদের জায়গার উপর ব্যক্তিগত রাস্তা তৈরী
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে ইউপি সদস্য কর্তৃক পেশী শক্তির জোরে এলজিএসপির বরাদ্ধ দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরীর দায়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছে গ্রামবাসী।
অভিযোগ সূত্রে জানাযায়, ভিত্রিখেল কন্যাখাই জামে মসজিদের বর্তমান ৯২১নং দাগ ও সাবেক ৪৪৭নং দাগের উপর দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য জৈন্তাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শওকত আলী পেশী শক্তি ও আর্থিক লেনদেন, অনিয়ম দূর্নিতির মাধ্যমে জোর পূর্বক সরকারী এলজিএসপি বরাদ্ধ হতে ব্যক্তিগত রাস্তায় সিসি ঢালাই প্রজেক্টের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন। ইতোপূর্বে গ্রামবাসীর বাঁধা উপেক্ষা করে ঐ রাস্তায় সরকারি বরাদ্ধ হতে ৫০ফিট রাস্তা কাজ করেন। সরকারি প্রজেক্টে “ভিত্রিখেল হোসেন মিয়ার বাড়ীর রাস্তা হইতে ইউনিয়ন এলজিডির রাস্তা পর্যন্ত” সিসি ঢালাই প্রজেক্টের নাম থাকা স্বত্তেও তিনি উল্লেখিত প্রজেক্টের জায়গায় কাজ না করিয়ে ব্যক্তির স্বার্থ হাসিল করতে যাচ্ছেন। সিসি ঢালাই কাজ করার কারনে ভিত্রিখেল কন্যাখাই জামে মসজিদের জায়গার মারাত্বক ক্ষতি সাধিত হবে বলে দাবী করছে গ্রামবাসী। গ্রামবাসী বার বার ইউপি সদস্যকে বাঁধা নিষেধ করিলে তিন কর্ণপাত করছে না। গ্রামবাসী ও মসজিদ কমিটির পক্ষে আব্দুস সালাম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অর্ধ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগ করেন। দরখাস্তকারী আব্দুছ সালাম, মনাই মাষ্টার, ফখরুল ইসলাম, বুরহান আহমদ, ইসাক মিয়া, আব্দুল লতিফ, হুনা আলী, কবির আহমদ, ফয়েজ আহমদ ও হোসেন মিয়া জানান ইউপি শওকত আলী নির্বাচিত হওয়ার পর হতে ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজে নানা অনিয়ম করে যাচ্ছেন। তিনি আর্থিক সুবিধা নিয়ে মসজিদের জায়গার ক্ষতি সাধন করে সরকারি টাকায় অপব্যবহার করছেন। তদন্তপূর্বক আমরা দ্রুত সমাধনের জন্য উপজেলা নির্বাহী বরাবরে অভিযোগ দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম জানান, গ্রামবাসীর অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউপি সদস্য শওকত আলী প্রতিবেদককে বলেন, আমি সরকারি বরাদ্ধ মোতাবেক উল্লেখিত রাস্তা কাজ করাচ্ছি। এখানে কোন আর্থিক বা ব্যক্তি স্বার্থ জড়িত নয় গ্রামবাসীর অসুবিধা হলে ইউপি চেয়ারম্যান বরাবরে রাস্তার কাজ পরিবর্তনের জন্য আবেদন করতে পারে। তারা সরকারি কাজে বাঁধা দিয়ে শ্রমিক তাড়িয়ে দিয়েছে এবং হেজাং তুলে ফেলেছে।