সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯
সীমান্ত উপজেলা জৈন্তাপুরে পৃথক অভিযানে ৬৪ বস্তা চা-পাতা, ৮কাটুন আমদানী নিষিদ্ধ নাছির বিড়ি ও ৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
এলাকাবাসী ও বিজিবি ডিবির হাওর ক্যাম্প সূত্রে যানা যায়, ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টায় জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় দিয়ে চোরাকারকারী দলের সদস্য মনসুর আহমদ, সাইফুল ইসলাম ও আব্দুস শুকুর গং ভারতীয় নি¤œ মানের চা-পাতা’র চালান সীমান্তের ১২৮৬ আন্তজার্তিক পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ৪৮ বিজিবি’র ডিবির হাওর ক্যাম্প কমান্ডার হাবিলদার ইউনুছ মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করার সময় পরিত্যাক্ত অবস্থায় ছোট-বড় ৫০বস্তা ভারতীয় নি¤œ মানের চা-পাতা আটক করতে সক্ষম হয়।
অপরদিকে এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, ১৩০০ আন্তজার্তিক পিলারের ৭এস সাব পিলার লালাখাল আফিফা নগর জঙ্গীবিল এলাকায় দিয়ে চোকারবারী দলের সদস্য জালাল উদ্দিন গং ভারতীয় পন্য বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের বৃত্তিত্বে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডরের নেতৃত্বে অভিযান পরিচালানা করে ছোট-বড় ১৪বস্তা ভারতীয় নি¤œ মানের চা-পাতা, ৮ কার্টুন আমদানী নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি এবং ৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে ডিবিরহাওর ক্যাম্প কমান্ডার হাবিলদার ইউছুফ প্রতিবেদকে চা-পাতা আটকের কথা স্বীকার করে বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা ১২৮৬ নং পিলার এলাকায় অভিযান পরিচালনা করে ছোট-বড় ৫০বস্তা চা-পাতা পরিত্যাক্ত অবস্থায় পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে আসি। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
১৯বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডার প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আমরা ভারতীয় মালামাল আটক করি। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd