সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটজুড়ে চলছে নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার হবে ভোটগ্রহণ। এনিয়ে উৎসব আর উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপল সিলেট।
মঙ্গলবার সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূকিম্প হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪।
ভূমিকম্প অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
ভূমিকম্পে মাত্রা ও স্থায়ীত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। তবে এবারের উৎপত্তিস্থল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিজহ্নিত ডাউকি ফল্ট এলাকায়।
এরআগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd