সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
সিলেট :: করোনা পরিস্থিতিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সাথে করোনার চিকিৎসা সেবা কার্যক্রম নিয়ে বৈঠক করেন।
এসময় হাসপাতালের পরিচালক করোনা ডেডিকেটেড সেন্টার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী হাসপাতালের করোনা চিকিৎসা সেবা সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
বৈঠকে অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে সবসময় সিলেটের সার্বিক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন খোঁজ নিচ্ছেন। মন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সিলেটের স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাচ্ছে। করোনা ডেডিকেটেড সেন্টার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। সেই সাথে যেসব সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে তিনি মন্ত্রীর সাথে কথা সমাধান করার জন্য আশ্বস্ত করেন।
হাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, করোনা আক্রান্ত রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে আইসিইউ বেডের সংকট রয়েছে। কোন আইসিইউ খালি নেই। তবে জেনারেল বেড খালি রয়েছে। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের সবচেয়ে অক্সিজেন লাগছে। অক্সিজেন সরবরাহে যাতে কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এসম তিনি বলেন, সিলেটবাসীকে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সেবা দেয়ার চেষ্টা অব্যাহত আছে। এজন্য চিকিৎসকসহ সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd