সিলেট ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পুলিশের আওতাধীন বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।
রবিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী বিশ্বনাথ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন বালাগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান। আর বালাগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হাসান।
এদিকে, বিশ্বনাথ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসাকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd