তাহিরপুরে যাদুকাটার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

তাহিরপুরে যাদুকাটার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের দখলদারিত্ব থেকে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসানের নেতৃত্বে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের সহযোগিতায় যাদুকাটা নদীর ঘাঘটিয়া ও পাঠানপাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় দু’টি শেইভ মেশিন, একটি টিনশেড ঘর ও পাঁচটি পাথর ভাঙার ক্রাশার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, সারা দেশের ন্যায় (সোমবার) একই সময়ে নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাহিরপুরেও অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার সকল নদী তীরবর্তী স্থানসমূহে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..