সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
সিলেট নগরীর ক্বীন ব্রিজ দিয়ে ছিলো হাজারো মানুষের আনাগোনা। সম্প্রতি এই ব্রিজের উপর দিয়ে সকল ধরণের যাবাহন চলাচল বন্ধ করে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এখন শুধু পায়ে হেটে চলাচল করে লোকজন।
যার ফলে ছিনতাইকারীরা নিরাপদ স্থান হিসাবে বেচে নিয়েছে এই ক্বীন ব্রিজ। ব্রিজের উপর দিয়ে পুলিশের কোন স্টহল টিম যেতে না পারায় বেপরোয়া ভাবে বাড়ছে ছিনতাই।
সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জের মাওলানা জইন উদ্দিন নগরীর একটি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্রিজের উপর দিয়ে পায়ে হেটে যাচ্ছেন। হটাৎ একদল ছিনতাইকারী ব্রিজের মধ্যখানে তার উপর হামলা চালায়। পরে অন্যান্য লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ব্রিজের নিচে চলে যায়। সন্ধ্যা রাত হওয়ার কারণে অল্পের জন্য রক্ষা পেলেন মাওলানা জইন উদ্দিন।
কিন্তু রাত গভীর হলো কোন ব্যাক্তি ওই ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পায় নি। কারণ ব্রিজে নিচে দীর্ঘদিনের মাদক ও পতিতাদের আস্তানা। বর্তমানে ব্রিজে গাড়ী চলাচল বন্ধ থাকায় নিচে মাদক সেবীরা ব্রিজের উপরে উঠে ছিনতাই করে। কিন্তু গাড়ী চলাচল না করাতে এদের আটক অনেকটা কষ্ট হচ্ছে থানা পুলিশের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd