ওসমানীনগরে ভুয়া এএসপি আটক

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

ওসমানীনগরে ভুয়া এএসপি আটক

সিলেটের ওসমানীনগর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে ওসমানীনগর থানার রাউতখাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুস ছাকীব (২৮) চাঁদপুর সদর উপজেলার আমজদ আলী (দাসপাড়া) এলাকার আবুল হোসাইন ঢালী’র পুত্র।

সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঝপ্তিতে জানানো হয়, এএসপি পরিচয়দানকারি ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নজরে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সিলেট জেলার ওসামানীনগর থানাধীন তাজপুর ইউনিয়নের দশহাল নামক স্থানে সনাক্ত করা হয়। পরে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন এর নেতৃত্বে অফিসার ফোর্স নিয়ে প্রতারক ব্যক্তির অবস্থানে পৌছে তাকে জিজ্ঞাসাবাদ করেন। থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম (বিসিএস) এ উত্তীর্ণ পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা হতে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে এখানে এসেছে। পরবর্তীতে কথাবার্তার এক পর্যায়ে তার প্রদানকৃত বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে পুলিশ কর্মকর্তা নয় মর্মে স্বীকার করে।

পুলিশ জানায়, এ সময় তার হেফাজত হতে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত একটি ওয়ালেট, ১ জোড়া স্বর্ণের কানের দোল, ১ জোড়া হাতের বালা, নগদ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানীর ৪টি সংযোগ, প্রতারণারকাজে ব্যবহৃত মোবাইল, ১টি ৮জিবি মেমোরীকার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। তার ব্যবহৃত মোবাইল এর ফেইসবুক একাউন্টে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে পোস্ট করে। সাধারন মানুষের মাঝে বিশ্বাস স্থাপনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রতারণামূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে এসআই সুজিত চক্রবর্তীর দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে ওসমানীনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..