জৈন্তাপুরে ডিবির অভিযানে পিকাপ ভর্তি ভারতীয় পণ্যসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

জৈন্তাপুরে ডিবির অভিযানে পিকাপ ভর্তি ভারতীয় পণ্যসহ গ্রেফতার দুই

সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালন বিরোধী অভিযানের অংশ হিসাবে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে পিকাপ ভর্তি ভারতীয় পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল জৈন্তাপুর থানাধীন হেমু গ্রামের সামছুর উদ্দীনের ছেলে ইয়াছিন আহমদ (১৮) এবং সিলেট কদমতলী নিবাসী আব্দুল হক হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী (২৬) ।উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা।এই ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে- জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানাধীন শুক্রবারি বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আসা একটি পিকাপ সহ ৪৮ কার্টুন ভারতীয় চকলেট ও বিস্কুট সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীসহ পলাতক কয়েকজন আসামী একটি সিন্ডিকেট তৈরী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে সীমান্ত পার করে ভারতীয় পন্য বাংলাদেশে প্রবেশ করেছিল। এই ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করা হবে।গ্রেফতারকৃত আসামীদের কোর্টের মাধ্যমে ইতিমধ্যে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..