চৌকিদেখীতে ভাইকে পিটিয়ে বিদায় করে বাসা দখলের পায়তারা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

চৌকিদেখীতে ভাইকে পিটিয়ে বিদায় করে বাসা দখলের পায়তারা

সিলেট নগরীর চৌকিদেখীতে মেজো ভাইকে পিটিয়ে বাসা থেকে বিদায় করে বাসা দখলের পায়তারা করছেন তারই দুই সহোদর। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর আহমদ (৪০) এসএমপি এয়ারপোর্ট থানায় নিজের ও সম্পত্তির নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৫৬৬ (১৫.০৭.২০১৯ইং)। ভুক্তভোগী আলমগীর এয়ারপোর্ট থানার চৌকিদেখি রোড নং ৬ এর ২০০ নম্বর বাসার মৃত হাজী আব্দুর রউফ ওরফে তারা মিয়ার ২য় পুত্র।

ডায়েরী সূত্রে জানা যায়- আলমগীর হোসেনের দুই সহোদর মাহবুব আহমদ ও জুনেদ আহমদ স্থানীয় নামধারী আওয়ামী লীগ নেতা ভূমিখেকো সাহেদ আহমদ টিপু, বিএনপি নেতা মামুন আহমদের নির্দেশে তাকে তার পৈত্রিক বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী – ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টায় আলমগীরকে তার পৈত্রিক বাসা থেকে তাড়িয়ে দিতে তারই সহোদর হামলা করে। কিল, ঘুষি, লাথি মেরে লীলাফুলা জখম করে। এসময় তাকে তাঁর পৈত্রিক বাসা ছেড়ে দেওয়ার জন্য সাহেদ আহদ টিপু ও মামুন হুমকি দেয়। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে তাকে খুন করে লাশ গুম করারও হুমকি দেয়।

এ ঘটনায় স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সহ সালিশ ব্যক্তিরা বারবার চেষ্টা করেও মিমাংসা করতে পারেননি। তাই আর কোন উপায়ান্তর না পেয়ে এয়ারপোর্ট থানায় এ ডায়েরী করেন তিনি।
জিডির প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার এএসআই মো. হুমায়ূন মিয়া আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করে এর সত্যতা পান। বর্তমানে আসামীরা আদালতের জামিনে রয়েছে। জামিন লাভ করার পরপরই আসামীরা আবারও নানা ধরণের হুমকি দিয়ে আসছে বলে জানান আলমগীর। আলমগীর আরো জানান- বিগত ২০১৭ সালের ১০ জুলাই থেকে তার স্ত্রী, একমাত্র পুত্র সন্তান অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। বিগত ২ বছর থেকে তার বাসায় বিদ্যুৎ সংযোগ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..