সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
বর্তমান সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যুবকদের হাতে দেখা যাচ্ছে টিভি চ্যানেলের বুম। আসলে এটা কোন স্যাটেলাইট বা আইপি টিভি নয়।কিন্তু বুম হাতে নিয়ে তারা টিভি সাংবাদিক পরিচয় দিয়ে সমাজে জাপিয়ে বেড়াচ্ছে।এটা আসলে ইউটিউব চ্যানেলের বুম। ইউটিউব চ্যানেল তৈরি করে সুন্দর একটি লগো বানিয়ে গালায় অথবা পকেটে কার্ড ঝুলিয়ে বুম হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাটতে থাকে। আর এরাই সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই ইউটিউব একাউন্টকে টিভি চ্যানেল দাবি করে লোকদের কাছে আইডি কার্ড বিক্রি করছে। এই আইডি কার্ডটি কিনতে ছিনতাইকারীরাও বাদ পড়ছে না। যার ফলে দিন দিন টিভি সাংবাদিকদের সুনাম কুন্ন হচ্ছে।
বর্তমানে নামে বেনামে ভেঙ্গের ছাতার মতো এটা ছড়িয়ে পড়েছে। এদের চলা ফেরা দেখলে বুঝা যায় তারা দেশের শীর্ষ স্থানীয় টিভি চ্যানেলগুলোতে কাজ করছে। এরা আসলে এক ধরনের প্রতারক চক্র। তাদের কাজই হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করে অবৈধ ফায়দা হাসিল করা। এদের মধ্যেও অনেক আছে যাদের কোন ইউটিউব চ্যানেলও নেই কিন্তু বুম আছে। তাদের আবার ফেসবুক টিভি।
সম্প্রতি সিলেট নগরীতে এক অনুস্টানে দেখা গেছে এই ধরনের এক প্রকারক চক্রকে। তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন- এটা আমাদের ফেসবুক আইডি। এটাই আমাদের টিভি চ্যানেলের বুম।
বিস্তারিত আসছে প্রতারক চক্রের নাম সহকারে—–
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd