আনম শফিকুল হকের স্মরণে সিলেটে আওয়ামীলীগের শোক সভা বৃহস্পতিবার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

আনম শফিকুল হকের স্মরণে সিলেটে আওয়ামীলীগের শোক সভা বৃহস্পতিবার

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত আ.ন.ম শফিকুল হকের স্মরণে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডোটিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র কামরান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
উক্ত স্মরণ সভায় যথা সময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..