জাতীয় পর্যায়ে ফেনি টিমকে হারিয়ে গোয়াইনঘাট কোওরবাজার উচ্চ বিদ্যালয় বিজয়ী

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

জাতীয় পর্যায়ে ফেনি টিমকে হারিয়ে গোয়াইনঘাট কোওরবাজার উচ্চ বিদ্যালয় বিজয়ী

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে জাতীয় অঞ্চল পর্যায়ের ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চট্ট্রগ্রামের ফেনি জেলার ছাগল নাইয়া মডেল উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওরবাজার উচ্চ বিদ্যালয় টিম বিজয়ী হয়েছে।

সোমবার বিকেলে চট্টগ্রাম বকুল অঞ্চল’র আয়োজনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অঞ্চল ভিত্তিক অনুষ্ঠিত ফুটবল খেলায় (বালক) সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওরবাজার উচ্চ বিদ্যালয় টিম ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ফেনি জেলার ছাগল নাইয়া মডেল উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে জাতীয় অঞ্চল পর্যায়ে ১ম পর্বে চ্যাম্পিয়ান হয়।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল’র প্রধান শিক্ষক দেবব্রত দাশ’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা (মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা (মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক) বোর্ডের সচিব প্রফেসর শওকত আলম, সিলেটের প্রতিনিধি গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, কোওরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..