গোয়াইনঘাটে প্রেসক্লাব ও প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

গোয়াইনঘাটে প্রেসক্লাব ও প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব অক্সফোর্ড এর সভাপতি হাফেজ আব্দুল মুবিন বলেছেন, গোয়াইনঘাট উপজেলাকে বিশ্বের বুকে তুলে ধরতে প্রবাসীরা যেরকম কাজ করে যাচ্ছেন ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীরাও কাজ করে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীদের কারণেই আজ জাফলং, বিছনাকান্দি, রাতারগুল পানথুমাই বিশ্বের বুকে প্রস্ফুটিত। প্রবাসীরা যেমন ভাবে নিজকে বাঁচানোর পাশাপাশি সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তেমনি গোয়াইনঘাটের সাংবাদিকরাও এই সীমান্ত জনপদ গোয়াইনঘাটকে ফুটিয়ে তুলতে তাদের লেখনীর মাধ্যমে সংগ্রাম করে যাচ্ছেন। এজন্য গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের আমরা সমস্ত গোয়াইনঘাটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আজ দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাব ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে, অর্থ সম্পাদক ইলিয়াস আকরাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারে প্রতিনিধি গোলাম জীলানি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হেলাল আহমদ, সাবেক প্রেসক্লাব সভাপতি এম এ মালিক, সাবেক সেক্রেটারি মিনহাজ উদ্দিন, সেক্রেটারি জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও সৌদি আরব প্রবাসী আব্দুল গফুর, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ পারভেজ, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জঈন উদ্দিন বাচ্চু, মালয়েশিয়া শাখার উপদেষ্টা আব্দুর রকিব মন্টু, কুয়েত শাখার সম্পাদক আরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, বাহরাইন শাখার সভাপতি কামাল মাহমুদ, সিঙ্গাপুর শাখার সভাপতি শাহীন আহমদ, দুবাইর উপদেষ্টা কামাল উদ্দিন, শামীম আহমদ প্রমুখ। সমন্বয় কমিটির মধ্যে উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার, সচিব মোশাররফ হোসাইন, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক মোশাররফ হোসাইন, সচিব সাংবাদিক জোবায়ের আহমদ, ফতেহপুর সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শরীফ সালেহীন, পাচ নং আলীরগাঁও সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাহেদ রাজা, নজরুল ইসলাম, ডৌবাড়ি ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক কাউসার আহমদ, তোয়াকুল ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম, সংগঠনের ছাত্র প্রতিনিধি এনাম উদ্দিন, হাবিব আহমদ, সংগঠনের শুভাকাংঙ্খী মন্ডলীর সদস্য এম এ সামাদ, পশ্চিম জাফলং বিজনেস ফোরামের চেয়ারম্যান সুলতান মাহমুদ মাওলানা নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ ।

এদিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাক্ষাতে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা।  এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এর সহকারী লুৎফুর রহমান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..