সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯
সিলেট নগরীর বন্দর বাজার থেকে গাঁজাসহ মো: নাছির উদ্দিন (২০) নামের এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় বন্দর বাজারের করিমউল্লা মার্কেট এর পিছনের পার্কিং থেকে ১ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্র্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: নাছির উদ্দিন (২০) জকিগঞ্জ থানা এলাকার ইলাবাজ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে নগরীর লালবাজার মাহমুদ রেস্টুরেন্ট এর কর্মচারী।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মো: শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালিয়ে মো: নাসির উদ্দিনকে প্রায় দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd