সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে ইয়াসিন জামান রাজ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছিলো শুক্রবার। শনিবার সন্ধায় তাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার পিতা সুরমা মার্কেটের বাসিন্দা কামরুজ্জামান।
উল্লেখ্য: শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজ এশার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফিরেনি সে। পরে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা কামরুজ্জামান। যার ডায়েরি নং- ১৬৩২- তারিখ ২১/০৯/২০১৯ ইং।
নিখোঁজ ব্যক্তির বর্ণনা : ইয়াসিন জামান রাজ (১৬), তাহার গায়ের রং- ফর্সা, উচ্চতা- ৫ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, পরনে টি শার্ট ও জিন্সের ফুল প্যান্ট ছিলো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত (০১৭১১৩৩৭০৪১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd