সিলেটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

সিলেটে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজার থানার জালালপুরে বাকপ্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার আলী (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার আলীকে গ্রেপ্তার করে। আনোয়ার জালালপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সদস্য এবং এই ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশি বাকপ্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার আলীল বিরুদ্ধে মামলা করেন ওই নারীর মা। এই মামলার প্রেক্ষিতে আনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..