বিশ্বনাথে ভাতিজার হাতে ৬৫ বছরের বৃদ্ধ চাচা গুরুতর

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

বিশ্বনাথে ভাতিজার হাতে ৬৫ বছরের বৃদ্ধ চাচা গুরুতর
সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কমরু মিয়া নামের ষাটোর্ধ এক বৃদ্ধ আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত মুছিন আলীর ছেলে। গত শুক্রবার সকালে স্থানীয় এন এস এস ব্রিকস ফিল্ডে এঘটনাটি ঘটে। আহত কমরু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কমরু মিয়া ছেলে আব্দুল মুতলিব বলেন- আমার চাচাতো ভাই খলিল মিয়া পক্ষের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ইট ভাটায় আমাদের স্বত্ব জোরপূর্বকভাবে ভোগ দখল করে আসছেন খলিল মিয়া। বিষয়টি এলাকার মুরব্বিরা শালিসে নিস্পত্তির চেষ্ঠা করে যাচ্ছেন। বিচারাধীন থাকাবস্থায় শুক্রবার সকালে তারা (খলিল মিয়া) বিরোধপূর্ণ জায়গায় কাজ করতে থাকলে আমার পিতা (কমরু মিয়া) তাদেরকে আপত্তি জানান। এসময় খলিল মিয়া, তার ভাই আব্দুশ শহিদ, পবলু মিয়া ও মাসুদ মিয়া ক্ষিপ্ত হয়ে আমার পিতার উপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়েছেন।
আব্দুল মুতলিবের আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে অভিযুক্ত খলিল মিয়া বলেন, আমাদেরকে ফাঁসাতে আব্দুল মুতলিব নিজেই তার পিতাকে মারধর করেছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম। এব্যাপারে এখনও কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..