প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর এলাকার দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী সায়মা আক্তারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সায়মা দোহার উপজেলার মধুরচর গ্রামের সালাম মোল্লার মেয়ে।

সায়মার পরিবারের সদস্যদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই সায়মাকে যৌতুকের জন্য চাপ দিতো। তার মৃত্যুর জন্য স্বামীর পরিবারের সদস্যরা দায়ী। এলাকাবাসী ও নবাবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে নবাবগঞ্জের কাশিমপুরে শ্বশুরবাড়িতে গলায় ওড়না পেচিয়ে সায়মা আত্মহত্যা করেন। তার শ্বশুরবাড়ির লোকদের দাবি, সায়মার সাথে বিভিন্ন পুরুষের অবৈধ সর্ম্পকের খবর জানাজানি হয়ে যাওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে মৃত সায়মার চাচী হেনা বেগম বলেন, সায়মার সাথে তার স্বামীর ২ মাস ধরে যোগাযোগ বন্ধ। শ্বশুর-শাশুড়ি, ননদ ও ননদের জামাইরা সায়মাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো। এমনকি স্বামীর সাথে মোবাইলে বিদেশে যোগাযোগ করতে দিত না। বিয়েতে আমরা জামাইকে উপহার হিসেবে বিভিন্ন ফার্নিচার সামগ্রী দিলেও তারা এক লাখ টাকার জন্য চাপ দিতো। আমরা গরিব মানুষ, টাকা কোথায় পাব।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে পুলিশ কাজ করছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..