জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক ৪

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক ৪

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে মাদকসহ আটক করেছে। আটককৃতদের নিকট হতে ভারতীয় ও দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাহবুবুল আলম ও এএসআই রায়হান পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান করে দেশিয় চোলাই মদ সহ ৩ জনকে আটক করেন।

আটককৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই দক্ষিন গ্রামের ফুল মিয়ার ছেলে আবু বক্কর (২৫), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান আহমদ (২০) ও একই গ্রামের মৃত শাহজানের ছেলে সোহাগ (২০)।

অপরদিকে দিকে সন্ধ্যা ৭টায় পি.এস.আই জসিম, এ.এস.আই রায়হান পারভেজ এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব গ্রামে অভিযান করে ইছরাক আলীর ছেলে আলমাছ উদ্দিন (৪২) কে ৪ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়৷

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..