সিলেটে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চলাচল বন্ধে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

সিলেটে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চলাচল বন্ধে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি

সিলেট নগরীতে রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি থ্রী হুইলার চলাচল বন্ধে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি। গত ১৫ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উলে­খ করেন, সিলেট জেলায় প্রায় ১০ হাজার রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি থ্রী হুইলার চলাচল করছে। কিন্তু কয়েক বছর থেকে বার বার প্রশাসনের কাছে অভিযোগ ও প্রতিবাদ জানালেও তার কোন প্রতিকার এখনও পাইনি।

এ সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসকের সাথে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও সংগ্রাম কমিটি জরুরি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় সি.এন.জি অটোরিক্সায় লোহার গ্রীল সংযোজন ব্যতিত কোন সি.এন.জি’র ফিটনেস ইস্যুকরা যাবে না।

টেম্পরারিভাবে ভাড়ায় সিএনজিতে লোহার গ্রীল লাগিয়ে বিআরটি থেকে ফিটনেস নিয়ে আসে। ফিটনেস ইস্যু হওয়ার সাথে সাথে তারা আবার গ্রীলগুলো ফেলে দেয় এবং রাস্তায় গ্রীলবিহীন ভাবে চলাচল করছে। সি.এন.জি নীতিমালাতে সি.এন.জি গুলো ভাড়ায় চালিত হবে উলে­খ রয়েছে, কিন্তু শুরু থেকেই বাস-মিনি বাসের সাথে প্রতিযোগিতা মূলক ভাবে চলাচল করছে ফলশুতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং আমাদের ব্যবসায় চরম ক্ষতি সাধিত হচ্ছে। আমরা সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি এর সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষন করছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..