বিশ্বনাথে পলাতক আসামি আগুরা বিবি গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

বিশ্বনাথে পলাতক আসামি আগুরা বিবি গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি আগুরা বিবি (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আপ্তাব আলীর স্ত্রী। রবিবার দুপুরে তাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মামলা নং সিলেট দায়রা ১৩৫৬/১৮,৭১২/১৪, ৬৭৩/১৬, ১৩৫৪/১৮, ১৭৯১/১৭। এরই মধ্যে চারটি মামলায় পৃথকভাবে আদালত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুই বছর নয় মাসের সাঁজা ও নয় লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন। অপর মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
সাঁজা-অর্থদন্ডপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..