সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫ সন্তানের জনক কর্তৃক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর বাজার থেকে অভিযুক্ত রং মিস্ত্রী আব্দুল হালিম উরফে হালিম মিয়া (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হালিম জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিরাইমারা হাওর গড়েরপাড় গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে ও ৫সন্তানের জনক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুর অনুমান ১২টায় সময় একই গ্রামের প্রতিবন্ধি নারীর ঘরে পা্ন খাওয়ার কথা বলে ঢুকে। ঘরে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে হালিম। ওই নারী এখন ৩মাসের অন্তঃসত্বা।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী চাপে ইউপি সদস্য বিলাল মিয়ার কাছে ঘটনার বিষয় স্বীকার করেন হালিম।
এরপর প্রতিবন্ধী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হালিম মিয়াকে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জানান, বিষয়টি জানান পর অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তাই আমরা ফাঁদ পাতি সেই ফাঁদে ধর্ষক হালিম সহজে পা দিলে আমরা তকে আটক করতে সক্ষম হই। এদিকে ভিকটিমকে পুলিশ হেফাজতে ওসিসিতে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd