স্মৃতির আঙ্গিনা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও সাহিত্যিক কালাম আজাদ বলেছেন, ইংল্যান্ডে থেকেও শিক্ষাজীবনের স্মৃতি রক্ষার্থে যে কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। দেশের কল্যাণে কাজ করে প্রবাসীরা বারবার বড় মনের পরিচয় দিয়েছেন। ইংল্যান্ডে ব্যস্ততম সময় কাটানোর পরও নাড়ীর টানে দেশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি ‘স্মৃতির আঙ্গিনায়’ ম্যাগাজিন প্রকাশের জন্য প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, স্মৃতির আঙ্গিনা ম্যাগাজিন শিক্ষাজীবনে বন্ধন অটুট রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইংল্যান্ডে অবস্থানরত ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পূনর্মিলনী উপলক্ষে ‘স্মৃতির আঙ্গিনায়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে মুহিবুছ সামাদ এন্ড কমরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি ও সাহিত্যিক কালাম আজাদ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মোল্লা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন কয়সরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লন্ডন ওয়েস্ট মিনিস্টার সিটি কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি, গোলাপগঞ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফখরুল আলম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আহবাবুর রহমান খান শিশু, মানব কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু, মনিরুজ্জামান মনির, সদস্য মামুন আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ফরিদ উদ্দিন তকি, আজীবন দাতা সদস্য সি.এম.আব্দুল্লাহ আরিফ, বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সদস্য সৈয়দ মোয়াজ্জম হোসেন, বুরহান উদ্দিন, সিদ্দিকুর রহমান চৌধুরী আমন, ইউনিয়ন পরিষদের সদস্য জনাব যুবের আহমদ, নাসিমা বেগম, অত্র প্রতিষ্টানের প্রাক্তণ শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, বিদ্যালয়ের সম্মানীত শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..