সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট বেতারে নিয়ম বহির্ভুতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি পাঠিয়েছে বাংলাদেশ বেতার।
বেতার সুত্রে জানা যায়, সিলেট বেতারে উন্নয়ন প্রকল্পের নামে বন বিভাগের অনুমতি না নিয়ে গাছকাটার ঘটনায় বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল করিমের নেতৃত্বে গঠিত এই তদন্ত দল এখন সিলেটে অবস্থান করছেন। তার সাথে এই তদন্ত দলে আরো রয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মির শাহ আলম ও বাংলাদেশ বেতারের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) হামিদুর রহমান। তারা গতকাল থেকে সিলেটে অবস্থান করছেন এবং এই বিষয়ে তদন্তের পাশাপাশি বেতারের আভ্যন্তরীণ আরো কিছু বিষয় নিয়ে শনিবার সিলেট বেতারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, সিলেট বেতারে নিয়ম বহির্ভুতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় এর আগে বন বিভাগের উদ্যোগেও তিন সদস্যেরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হলেও এক মাসের উপরে হয়ে গেলেও এখনো সে রিপোর্ট আলোর মুখ দেখেনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd